ত্বকের যত্নে কেন ব্যবহার করবেন সজনে পাতা?

 

সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। কিন্তু জানেন কি ত্বকের যত্নেও সজনের গুরুত্ব অপরিসীম? কীভাবে ত্বকের যত্নে সজনে পাতা ব্যবহার করবেন জেনে নিন।

moringamoringa

  • রোদে শুকানো সজনে পাতা ভালো করে গুঁড়া করে নিন।
  • আধা টেবিল চামচ সজনে গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু মেশান।
  • ১ টেবিল চামচ গোলাপজল এবং আধা টেবিল চামচ লেবুর রস যোগ করুন।
  • বেশি ঘন হলে সামান্য পানি দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন।
  • ফেসপ্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট।
  • কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন ত্বকে।

ত্বকের যত্নে কেন ব্যবহার করবেন সজনে পাতা?

  • সজনে পাতার গুঁড়া ত্বকের বলিরেখা দূর করে।
  • ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে মসৃণ ও সুন্দর করে।
  • ত্বকের কালচে ছোপ দূর করে।
  • ব্রণ দূর করে।
  • ত্বক ভেতর থেকে পরিষ্কার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ