খুব সহজেই আপনি বানিয়ে ফেলতে পারেন ডিমের বিভিন্ন হেয়ার প্যাক। জেনে নিন কীভাবে-
আগা ফাটা রোধ করতে
ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফেটিয়ে নিন ভালো করে। হেয়ার প্যাকটি চুলের আগায় লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগান। চুলের আগা ফাটা দূর হবে।
চুল ভেঙে যাওয়া রোধ করতে
ভঙ্গুর চুলের জন্য ডিমের হেয়ার প্যাক খুবই কার্যকরী। ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। কিছুক্ষণ চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে প্রাকৃতিক কন্ডিশনার লাগান। সরাসরি ডিমের সাদা অংশ লাগালেও উপকার পাবেন।Dim
চুল পড়া বন্ধ করতে
ডিমের সাদা অংশের সঙ্গে দই মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ হবে।
বিবর্ণ চুলের যত্নে
প্রাণহীন চুলে জৌলুস ফিরিয়ে আনতে ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ঝলমলে হবে চুল।
ডিমের কুসুমের উপকারিতা
ডিমের সাদা অংশের যেমন উপকারিতা রয়েছে তেমনি ডিমের কুসুমেরও উপকারিতা রয়েছে। চুলকে সিল্কি করতে ডিমের কুসুমের উপকারিতা অনেক। ডিমের কুসুম ফেটিয়ে টক দইয়ের সাথে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন।চুল হবে দারুণ সিল্কি।এভাবে সপ্তাহে ১ বার ব্যবহার করুন মনের মতো চুল পান।


0 মন্তব্যসমূহ
Please validate the captcha