পিএসজিতে মেসির বেতন কত?

 দীর্ঘ ২১ বছরে সম্পর্কের বিচ্ছেদ। চির চেনা বার্সেলোনার জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। স্প্যানিশ দলটিতে মাত্র ১৩ বছর বয়সে নাম লেখান তিনি। বার্সার একাডেমি লা মাসিয়াতে পাঠ চুকিয়ে জায়গা করে নেন মূল দলে। বাকিটা ইতিহাস। কাতালানদের জার্সিতে জিতেছেন একের পর এক শিরোপা। ব্যক্তিগত ও দলীয় সাফল্যের সব কিছুতেই নিজের নাম লিখেছেন। অবশেষে বিদায়ের পালা। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।


ফ্রেঞ্চ গণমাধ্যম এল’ ইকুইপের বরাতে স্কাই স্পোর্টস বলছে, আগামী দুই মৌসুমের জন্য ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটির হয়ে মাঠ মাতাতে দেখা যাবে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীকে।


প্রশ্ন হচ্ছে নতুন দলে কত টাকা বেতনে যোগ দিচ্ছেন লিও মেসি? সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের টুইট পোস্টে বলেছেন, প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরো পাবেন মেসি। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি ৩২ লাখ টাকারও বেশি। ট্যাক্স দিয়ে তার ঝুলিতে থাকবে মৌসুম প্রতি প্রায় ২৫ মিলিয়ন ইউরো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ