চুল পরা বন্ধ করবে মেথি ও কালোজিরা

মেথিতে রয়েছে আয়রন, প্রোটিন, পটাশিয়াম ও ভিটামিনসহ আরও নানা উপাদান যা চুলের বৃদ্ধিতে অনন্য। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করুন মেথির হেয়ার প্যাক। চুলের বৃদ্ধি তো বাড়বেই, পাশাপাশি বন্ধ হবে চুল পড়া। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন মেথি।
৩ চা চামচ মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল। আধা কাপ নারকেল তেলে ৪ টেবিল চামচ মেথি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন মেথি মুখবন্ধ বোতলে রেখে দিন। গোসলের ১ ঘণ্টা আগে ব্যবহার করুন এই তেল। মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন বেটে নিন। ২ টেবিল চামচ মেথি বাটার সঙ্গের ১ টেবিল চামচ নারকেলের দুধ মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন। মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো আপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান মিশ্রণটি। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। মেথি ৮ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন। একটি ডিমের সাদা অংশ ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
মেথি ও কালোজিরার ব্যবহার: কালোজিরা চুলকে ঘন ও মজবুত করে। মেথি পেস্টের সাথে কালোজিরা পেস্ট করে চুলে ব্যবহার করুন এক মাস। তারপরে নিজেই অবাক হয়ে যাবেন।চুল পরা কমে যাবে তফাৎ বুঝতে পারবেন।তাছাড়া কালোজিরা ও মেথির প্যাক দীর্ঘ দিন ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয়। সতর্কতা : মেথি মাসে দুই থেকে তিন বারের বেশি ব্যবহার করা যাবে না। কারন এতে হিতে বিপরীত হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ